বইচর্চা
রিটন খান
দীর্ঘ সময়ের পর চিমামান্ডা এনগোজি আদিচির তৃতীয় উপন্যাস প্রকাশ পেয়েছে। ব্যাপারটা এমন নয় যে তিনি অবসর সময়ে খাতার পাতা ভরতে গিয়েছিলেন। বরং জীবন যখন তার ওপর অতল গম্ভীর ফ্রেঞ্চ প্রেসের মতো চেপে বসেছিল, যখন ব্যক্তিগত শোক আর বেদনাগুলো একেকটা পাথরের মতো তার অস্তিত্বে জায়গা করে নিচ্ছিল, তখনই লেখা হয়ে গেল এই উপন্যাস। একরকম বেঁ…



