সালমান রুশদি: ভাষার বিস্ময়
যিনি শব্দ দিয়ে রচনা করেন বিদ্রোহ, বাক্যে বাঁধেন সমাজের দ্বন্দ্ব, এবং সাহিত্যের পরতে পরতে প্রতিষ্ঠিত করেন আধুনিকতার নির্মম সত্য।
সালমান রুশদি নিয়ে আর নতুন করে বলার কী থাকতে পারে? সত্যের ফেরিওয়ালা, বিশ্বাসের কাঠগড়ায় দাঁড়ানো সাহিত্যিক, সভ্যতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইতিহাসের বিচারের জন্য অপেক্ষমাণ এক তলোয়ারধারী। তিনি এমন এক লেখক, যিনি শব্দ দিয়ে রচনা করেন বিদ্রোহ, বাক্যে বাঁধেন সমাজের দ্বন্দ্ব, এবং সাহিত্যের পরতে পরতে প্রতিষ্ঠিত করেন আধুনিকতার নির্মম সত্য।
রুশদির গদ্যের ভেতর একটা শয়তা…



