সবাই একমত যে, একমত হওয়া যাবে না!
বাংলাদেশের রাজনীতি এক অনন্য রোলার কোস্টার—উত্থান, পতন, ঘূর্ণিঝড়, ব্রেকফেল, রক্তপাত, থেমে যাওয়া, আবার চলা। এরকম রাজনীতি পৃথিবীর আর কোথাও আছে কি না, গবেষকরা গবেষণা করে বের করুক। তবে নিশ্চিত বলা যায়, বাংলাদেশে গণতন্ত্র এক অভিজাত অ্যাক্সেসরির মতো। থাকা দরকার, কিন্তু ব্যবহারের কোনো দরকার নেই। ঘরে সুন্দর শোকেসে সাজিয়ে রাখ…



