আমি আমার শহর আটলান্টার এক বুকক্লাবের সদস্য। আমরা প্রতি সপ্তাহে একটি সদ্য প্রকাশিত বা প্রকাশিতব্য বই পড়ি। মূলত এই বইগুলো পাবলিশার্সের কাছ থেকেই আসে। তবে ভালো রিভিউ বা পড়তেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। গত সপ্তাহে আমরা পড়লাম হার্ভার্ডের বিখ্যাত অর্থনীতিবিদ কেনেথ রোগফের ‘আওয়ার ডলার, ইয়োর প্রবলেম’ বইটি।
বর্তমানে আমেরিকার অর্থনৈতিক নীতি এবং এর বৈশ্বিক প্রভা…



