রিটন খান
আমি সেই ক্লিনটন প্রশাসন থেকেই খেয়াল করছি যে, আমেরিকাকে অনেকেই অস্থির আর স্বার্থপর বললেও, ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়াটি ছিল একদম উল্টো—ধীর, ধারাবাহিক ও বহু প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফল। ক্লিনটন এই পথ খুলেছিলেন, বুশ-ওবামা তা মজবুত করেন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক একরকম অলিখিত চুক্তিতে পৌঁছেছিল—বিশ্বাস, প্রযুক্…



