বাংলা ছোটগল্পের সমকালীন ভূচিত্রে মঈনুল আহসান সাবের যেন এক নগরের ভূস্বামী, যিনি তাঁর নিজস্ব ভাষা, অনুভব ও অভিজ্ঞতায় নগরকে পাঠ করেছেন, আবার নগরের মধ্যবিত্ত মানসকে শোনার ভাষা দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকে এই পর্যালোচনা কেবল একজন কথাসাহিত্যিকের সৃজনীভূমি চেনা নয়, বরং সমগ্র নাগরিক মনস্তত্ত্ব ও আমাদের সাহিত্যে নগরবোধের স্বরূপ উদ্ঘাটনের একটি প্রচেষ্টা।
তাঁর সা…



