মোমবাতি জ্বেলে পড়ি পোপের আত্মজীবনী
রিটন খান
যদি আমি মানুষের বা স্বর্গীয় ভাষায় কথা বলি,
কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে,
তাহলে আমি শুধু এক প্রতিধ্বনিত ঘন্টা
বা ঝনঝন শব্দ তোলা করতালের মতো।
— প্রথম করিন্থীয় পত্র ১৩:১
পোপ ফ্রান্সিসের আত্মজীবনী Hope: The Autobiography, রিচার্ড ডিকসনের অনুবাদে, প্রকাশ করেছে ভাইকিং।
দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই কথ…



