ট্রাম্প: অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত - রিটন খান
ট্রাম্পের তার অসংযত মন্তব্য আর কর্মকাণ্ড প্রায়শই অস্বাভাবিক বা বিপজ্জনক বলে বিবেচিত হয়েছে; যা স্বাভাবিক রাজনৈতিক-ভাষা থেকে বহুদূরে।
সাম্প্রতিক পেনসিলভেনিয়ার টাউন হলের এক ইভেন্টে ডোনাল্ড ট্রাম্পের আচরণ অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। সাধারণ প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প প্রায় চল্লিশ মিনিট তার পছন্দের প্লেলিস্টের সঙ্গীত-রাজ্যে হারিয়ে যান, তিনি যেন নিজের এক মিউজিক্যাল অনুষ্ঠানের ডি.জে.। মুহূর্তটি ছিল বিস্ময়কর, কারণ এতে ট্রাম্পের এক ভি…



