আমার জীবনে অনেকরকম বই দেখেছি। ঢাকা সদরঘাটের টাঙাওয়ালার হাতে ছেঁড়া পঞ্জিকা দেখেছি, কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের গন্ধে মানুষকে পাগল হতে দেখেছি, অমৃতায়নের আড্ডায় এমন লোক দেখেছি যারা বই না পড়েও বইয়ের নামে বক্তৃতা দিতে পারে। কিন্তু বইয়ের মলাটে যদি লেখা থাকে “Library”, তখন আমার বুকের ভেতর থেকে ঢাকার এক গাড়োয়ান উঠে এসে বলে, “হালার বাবু, বইয়ের নাম যদি লাইব্রেরি হয়, তাইলে লাইব্রেরির নাম কী?
😅😅😅😅 এদের (ক্ষমতাবান সহ পুঁজিপতিদেরও যেমন এলন মাস্ক ) একটা মজার ব্যাপার হলো, টাকা আছে প্রশাসন আছে শুধু মগজটাই নেই। ক'দিন আগে এপস্টিন ফাইলসগুলো এডিট করে বের করছিল, তো না না কারণে যখন বিশেষ মুখগুলো ঢেকে দেওয়া হয়, তখন তা দেখে আমাদেরই হাসি পেয়ে গিয়েছিল— তওবা তওবা, এমন এডিট করেছে যেসব ভদ্রলোকের পরিচয় তারা গোপন করতে চেয়েছিল— তা সবই বোঝা গেছে। মাঝে মাঝে প্রশ্ন করি কী হলো এত বস্তা বস্তা টাকা দিয়ে?— কিছু মগজহীন ব্যক্তির সঙ্গ জুটেছে। মনে পড়ছে সেই গল্পটি— রাজা ন্যাংটো আর সবাই হাততালি দিচ্ছে কারণ— রাজবস্ত্র অতীব সূক্ষ্ম— ওরা ভাবে তো তা-ই।