সময়ের কথা ভাবলে আমার ছোটবেলার একটি অদ্ভুত স্মৃতি মনে পড়ে। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, উঠোনে ছায়া লম্বা হচ্ছে, আর আমি বসে আছি বই নিয়ে। তখন মনে হতো বিকেলটা যেন সত্যিই কোথাও সরে যাচ্ছে। যেন এক অদৃশ্য নদী বয়ে চলেছে, আর আমরা সবাই তার ভেতরে ভেসে আছি। কিন্তু পরে বুঝেছি, সময় কি সত্যিই বয়ে যায়?
চমৎকার বিষয়বস্তু!
Thanks bhaia