"মা" বনাম "বাবা" – জেনেটিক্স নাকি জাস্টিস?"
রিটন খান
আমাদের ছেলেটা যখন জন্মাল, পুরো বাড়িটাই যেন উৎসবমুখর। মনে হচ্ছিল, সারাজীবনের সব সেরা মূহূর্ত যেন এক ফ্রেমে বন্দি হয়ে গেছে। প্রতিটি হাসি, প্রতিটি হাঁচি, এমনকি ওর অদ্ভুত মুখভঙ্গি পর্যন্ত আমাদের কাছে একেকটা মহাকাব্যিক ঘটনা। আমরা প্রতিযোগিতা দিয়ে সকল কিছু আইফোনে ধরে রাখছিলাম। কিন্তু সবকিছুর মাঝেও একটা অলিখি…



